স্ত্রী-শ্যালিকাকে হত্যার পর রোহিঙ্গা যুবকের আত্মহত্যা!

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ২০:০৩আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:৫৭

কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবিরে স্ত্রী ও শ্যালিকাকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর নিজেই আত্মহত্যা করেছে মাদকসেবী রোহিঙ্গা যুবক নুর ইসলাম।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে উখিয়া কুতুপালংয়ে রোহিঙ্গা শিবিরের টু-ইস্ট জি ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে এপিবিএন’র পুলিশ সদস্যরা।

নিহতরা হলেন উখিয়া কুতুপালংয়ে রোহিঙ্গা শিবিরের টু-ইস্ট জি ব্লকের বাসিন্দা আলী হোসেনের ছেলে নুর ইসলাম। তার স্ত্রী মরিয়াম খাতুন ও শ্যালিকা হালিমা খাতুন।

এপিবিএন পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে প্রথমে নুর ইসলাম তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। এসময় বোনকে রক্ষা করতে এগিয়ে আসলে শ্যালিকাকে কুপিয়ে হত্যা করা হয়। এতে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে নিজেই আত্মহত্যা করে। তবে তার শরীরেও বিভিন্ন আঘাত দেখা গেছে। সে একজন মাদকসেবী ছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাঈমুল হক নিপুন জানান, ‘স্বামী, স্ত্রী ও শ্যালিকাসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছে ধারণা করা হচ্ছে। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সঞ্জুর মোর্শেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ বের করতে পুলিশ কাজ করছে।

/এনএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী