পণ্য চালান দ্রুত খালাসে বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মে ২০২১, ২৩:৪৫আপডেট : ০৫ মে ২০২১, ২৩:৪৫

তৈরি পোশাক শিল্পের মন্দাবস্থা উত্তরণে পণ্য চালান দ্রুত খালাস ও রফতানি প্রক্রিয়া সহজতর করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ও কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলমের সহযোগিতা চেয়েছে বিজিএমইএ।

বুধবার (৫ মে) বিজিএমইএর নব-নির্বাচিত প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতারা বন্দর চেয়ারম্যান ও চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান।

সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছে। জাতীয় অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া ইতোমধ্যে দৃশ্যমান। পরিস্থিতি উত্তরণে সরকারসহ সকলের সহযোগিতায় পোশাক শিল্প খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আহরণসহ অর্থনীতির চাকা সচল রাখতে পোশাক শিল্পের কোনও বিকল্প নেই। করোনাকালীন দুঃসময়ের মধ্যেও সার্বক্ষণিকভাবে কাস্টমস্ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। চলমান মন্দাবস্থা উত্তরণে পোশাক শিল্পের পণ্য চালান দ্রুত খালাস ও ক্রেতার নির্ধারিত সময়ে রফতানি নিশ্চিতকরণে কাস্টমস্ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম. শাহজাহান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আমদানি-রফতানি সংশ্লিষ্ট কার্যক্রম সূচারুভাবে সম্পাদন করছে।
তিনি আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি পরবর্তীতে বন্দর থেকে পণ্য চালান দ্রুত ডেলিভারি নেওয়া, আমদানি খরচ কমানোর লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে-টার্মিনালসহ বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এজন্য বিজিএমইএসহ সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের সহযোগিতা কামনা করেন।

কাস্টম হাউজ, চট্টগ্রামের কমিশনার এম. ফখরুল আলম বলেন, করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমাজকে সহযোগিতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার লক্ষ্যে কাস্টম হাউজ, চট্টগ্রাম সার্বক্ষণিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রম সহজীকরণসহ দ্রুততার সাথে সম্পাদনে পারস্পরিক আলোচনার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে তিনি আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি এরশাদ উল্যাহ, নাসিরউদ্দিন চৌধুরী, সাবেক পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী ও অঞ্জন শেখর দাশ, বিজিএমইএর বর্তমান কমিটির সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এএম শফিউল করিম খোকন, মো. হাসান জেকি, এম এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার, মেসার্স শার্ট মেকার্স লিমিটেডের এমডি শাহাদাত মোশাররফ খান।

বন্দর চেয়ারম্যানের সাথে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম সদস্য, সদস্য (হারবার ও মেরিন), কমডোরর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিচালক (পরিবহন) এনামুল করিম, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোস্তফা আরিফ উর রহমান খান ও বন্দর সচিব ওমর ফারুক।

/টিএন/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের