বাংলাদেশ-ভারত সীমান্ত

ত্রিপুরার শ্রিমান্তপুরে নতুন স্থল শুল্ক স্টেশন উদ্বোধন

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৬, ২১:৩৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২১:৩৯

ত্রিপুরার শ্রিমান্তপুরে নতুন স্থল শুল্ক স্টেশন উদ্বোধন

বাংলাদেশ-ভারত সীমান্তের ত্রিপুরার শ্রিমান্তপুরে নতুন স্থল শুল্ক স্টেশন উদ্বোধন করা হয়েছে। বুধবার এ শুল্ক স্টেশন উদ্বোধন করা হয় বলে বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বিবৃতি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়,  নতুন  এ শুল্ক স্টেশনটি উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সিতারাম। এ সময় তার সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

নতুন এ স্থল শুল্ক স্টেশনটি বাংলাদেশ-ভারত সীমান্তের সেপাহিজালা জেলার সোনামুরায় অবস্থিত। ভারতের এ শুল্ক স্টেশনের বিপরীতে বাংলাদেশের শুল্ক স্টেশনটি হচ্ছে চট্টগ্রাম কমিশনারেটের বিবিরবাজার।

বাংলাদেশে যাতায়াতের জন্য ত্রিপুরা রাজ্য সরকার দ্বারা স্থাপিত দ্বিতীয় শুল্ক স্টেশন এই শ্রিমান্তপুর। এখানে দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স, অনেক ট্রাক একসঙ্গে পার্কিংয়ের স্থানসহ বেশ কিছু সুবিধা রাখা হয়েছে।

এ শুল্ক স্টেশনের ফলে বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাবে বলে ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে আশা করা হয়েছে।

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের