মাছের প্রজেক্ট থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মে ২০২১, ০৯:৩২আপডেট : ০৭ মে ২০২১, ০৯:৩২

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন লিংক রোডের পাশে সাগরপাড় এলাকার একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬  মে) গভীর রাতে আফসার আলীর ওই মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. মুহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, মাছের প্রজেক্টে অর্ধ গলিত মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত এই ব্যক্তির বয়স হবে আনুমানিক ৩৫ বছর। তার পরনে  হুলুদ টি শার্ট ও জিন্স প্যান্ট ছিল।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের