ভাইরাল হওয়ার আশায় গাঁজা সেবনের ভিডিও ফেসবুকে, যুবক কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ মে ২০২১, ২৩:০৪আপডেট : ০৯ মে ২০২১, ২৩:০৪

আশা ছিল ফেসবুকে ভাইরাল হবেন। সে লক্ষ্যে গাঁজা সেবনের ভিডিও নিয়মিত ফেসবুকে দিয়েছেন। এরপরই গ্রেফতার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে আব্দুল্লা নামে প্রবাসী এক যুবককে। তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ মে) দুপুরে উপজেলার রসুল্লাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লা ওই এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে।

ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, ফেসবুকে ভাইরাল হওয়ার আশায় আব্দুল্লা গাঁজা সেবনের ফেসবুকে দিতো। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুল্লাবাদে গাঁজা সেবন করার সময় আব্দুল্লাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় আব্দুল্লাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, আব্দুল্লার সঙ্গে গাঁজা সেবনকারী বাকীদের আটকে অভিযান চলছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে