রাজনীতি ছাড়লেন কাদের মির্জার দেওয়া কমিটির সভাপতি!

নোয়াখালী প্রতিনিধি
১০ মে ২০২১, ১১:৪০আপডেট : ১০ মে ২০২১, ১৪:৫৬

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কমিটির সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার (৯ মে) রাতে তিনি নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল আরও বলেন, আমি বর্তমান অসুস্থ রাজনীতিতে অভ্যস্ত নই। তাই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছি। কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে অবসর গ্রহণ করছি।

এসয়ম তিনি আক্ষেপ করে আরও বলেন, সুস্থ-সুন্দর রাজনীতি করে কোনও মূল্যায়ন পাইনি। ওবায়দুল কাদেরের কাছে দুই বার গিয়েছি, পা ধরে কেঁদেছি, তবুও ছেলেটার চাকরি হয়নি।

উল্লেখ্য, ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল বর্তমান কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সহ-সভাপতি ছিলেন। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা উপজেলা আওয়ামী লীগের বিবদমান দ্বন্দ্বের জের ধরে ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করেন। এছাড়াও বাবুল চৌধুরী উপজেলা আওয়ামী লীগের তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের