বাবুনগরীর প্রেস সচিব ইনআমুল হাসান ফারুকী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মে ২০২১, ১৫:০৬আপডেট : ২২ মে ২০২১, ১৭:১৩

হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনআমুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২১ মে) রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে র‌্যাব-৭ তাকে গ্রেফতার করে। শনিবার সন্ধ্যার মধ্যে তাকে হাটহাজারী থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ইনআমুল হাসান ফারুকী প্রয়াত হেফাজত আমির শাহ আহমদ শফি হত্যা মামলা এবং গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের সহিংস কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামি। র‌্যাবের একটি টিম শুক্রবার রাতে তাকে ফতেয়াবাদ এলাকা থেকে গ্রেফতার করে। আমরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি। সন্ধ্যার মধ্যে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

গ্রেফতার ইনআমুল হাসান ফারুকী ইনআমুল হাসান ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করে হাটহাজারীতে বিক্ষোভ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় হাটহাজারী বড় মাদ্রাসা নামে পরিচিত দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসা থেকে মিছিল বের করে হাটহাজারী থানায় ভাঙচুর চালানো হয়। পাশাপাশি হেফাজতকর্মীরা হাটহাজারী উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে। দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহত হন। এ ঘটনার জের ধরে হাটহাজারীতে পুনরায় তাণ্ডব চালায় হেফাজত নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে। পাশাপাশি মাদ্রাসার সামনে ইটের দেয়াল তুলে ব্যারিকেডও দেয়।

এসব ঘটনায় শুরুতে হাটহাজারী থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়। পরে ২২ এপ্রিল হেফাজতের বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরীকে প্রধান আসামি করে আরও দুইটি মামলাসহ হাটহাজারী থানায় আরও তিনটি মামলা দায়ের করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী