রাম দা হাতে ‘লুঙ্গিড্যান্স’ দেওয়ার ভিডিও ভাইরাল, যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি
২৫ মে ২০২১, ১৯:২৭আপডেট : ২৫ মে ২০২১, ১৯:২৮

কুমিল্লার চৌদ্দগ্রামে রামদা হাতে নাচানাচির ভিডিও ভাইরাল হওয়ায় মেহেদী হাসান নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মেহেদী হাসান উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের মনির হোসেনের ছেলে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, মেহেদী হাসান মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। এ সকল কাজে বাধা দেওয়ায় দেলোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে গত ১৭ মে কুপিয়ে গুরুতর আহত করার পরে মেহেদী হাসান রামদা হাতে নিয়ে হিন্দি লুঙ্গিড্যান্স গানের তালেতালে হাতে রামদা নিয়ে উল্লাস করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মেহেদী হাসান ধারালো একটি রামদা নিয়ে হিন্দি গানের তালেতালে ডিজে নাচ করছিল। এ সময় তার সঙ্গে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়াও ছিল। এ ঘটনায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনের স্ত্রী বাদী হয়ে ৭ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলার ও ভাইরাল হওয়া ভিডিওটির সূত্র ধরে সোমবার রাতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় অস্ত্রসহ নাচানাচির বিষয়টি যাচাই করে মেহেদী হাসানকে আটক করা হয়। সে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে’।

/এমআর/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
রাজধানীজুড়ে ‘ভাইরাল সিদ্দিকের’ দানবাক্স
দানবাক্স নিয়ে ‘ভাইরাল সিদ্দিক’র কেরামতি!
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী