ময়মনসিংহে আ.লীগ নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল, ‘ফেক ভিডিও’ বলছে পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১১:১৩আপডেট : ০৮ মে ২০২৫, ১১:১৩

ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠানকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে এটাকে ফেক আইডি থেকে ফেক ভিডিও করা হয়েছে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান।

আপেল মাহমুদ নামের একটি ফেসবুক আইডি থেকে অধ্যাপক ইউসুফ খান পাঠানকে পেটানোর ভিডিওটি পোস্ট করা হয়েছে। এই নিয়ে ময়মনসিংহে নিন্দার ঝড় উঠেছে। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে একটি রুমের ভেতর টেবিলের সামনে দাঁড় করিয়ে দুইজন তরুণ অধ্যাপক ইউসুফ খান পাঠানকে পেটাচ্ছে।

অধ্যাপক ইউসুফ খান পাঠান ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের দুই দুই বারের নির্বাচিত চেয়ারম্যান। এর আগে তিনি কলেজে অধ্যাপনা করেছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কলেজে অধ্যাপনা করার সময় থেকে ময়মনসিংহ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সর্বশেষ জেলা আওয়ামী লীগের সহসভাপতি দায়িত্ব পালন করেন। তবে তিনি ছিলেন ক্লিন ইমেজের একজন নেতা। তাকে এমনভাবে পেটানোর ঘটনায় ময়মনসিংহে নিন্দার ঝড় উঠেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, অধ্যাপক ইউসুফ খান পাঠানকে আটক করা হয়েছে এমনকি তাকে পেটানো হচ্ছে এই ঘটনাটি তাদের জানা নেই। তবে ভিডিওটি ফেক আইডি থেকে ফেক ভিডিও করা হয়েছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী