হাটহাজারীতে তাণ্ডব, হেফাজত নেতা ও সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মে ২০২১, ২১:৩৭আপডেট : ২৭ মে ২০২১, ২১:৩৭

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা মামলায় আমিনুল ইসলাম (২৭) নামে সংগঠনটির এক নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার এসএম রশিদুল হক।

গ্রেফতার আমিনুল ইসলাম হেফাজতে ইসলামের হাটহাজারী পৌরসভা শাখার সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক। তিনি হাটহাজারী পৌরসভার মুন্সি বাড়ির ইউনুছ খলিফার ছেলে।

গ্রেফতার অপরজন আফতাব উদ্দিন পিয়ারু (২৪) ফটিকছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মোজাফফর চৌধুরী বাড়ির মাওলানা আলাউদ্দিনের ছেলে। তাদের কাছ থেকে সংগঠনটির গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতি, সদস্য সংগ্রহ ফরম, কর্মী রিপোর্ট ফরম ও লিফলেট উদ্ধার করা হয়।

এস এম রশিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার আমিনুল ইসলাম গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা এক মামলার এজহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে ফটিকছড়ি উপজেলা লেলাং এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগীকেও গ্রেফতার করা হয়। তাদের হাটহাজারী থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করে হাটহাজারীতে বিক্ষোভ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় হাটহাজারী দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসা থেকে মিছিল বের করে হাটহাজারী থানায় ভাঙচুর চালানো হয়।

পাশাপাশি হেফাজত নেতাকর্মীরা হাটহাজারী উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেন। দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনার জেরে হাটহাজারীতে তাণ্ডব চালান তারা। সেই সঙ্গে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন। মাদ্রাসার সামনে ইটের দেয়াল তুলে ব্যারিকেড দেন। এসব ঘটনায় শুরুতে হাটহাজারী থানায় মোট ছয়টি মামলা করা হয়। গত ২২ এপ্রিল হেফাজতের বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরীকে প্রধান আসামি করে দুটিসহ হাটহাজারী থানায় তিনটি মামলা করা হয়।

এএম
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম