ফেসবুকে নারী সেজে ডেকে এনে সর্বস্ব ছিনিয়ে নিতো তারা

ফেনী প্রতিনিধি
৩১ মে ২০২১, ১১:১১আপডেট : ৩১ মে ২০২১, ১১:১১

প্রথমে নারীদের নাম ব্যবহার করে ভুয়া আইডি খুলতেন। এরপর সুন্দর সুন্দর ছবি দিয়ে আকৃষ্ট করতেন পুরুষদের। কথাবার্তা বলে তৈরি করতেন বন্ধুত্ব। দেখা করার নামে ফাঁদ পেতে ফোনে ডেকে এনে মানুষকে জিম্মি করে মারধরের পর সর্বস্ব ছিনিয়ে নিতেন তারা।

ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার রাতে (২৯ মে) অভিযান চালিয়ে পুলিশ এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। তারা হলেন ইমাম হোসেন (২৪), মশিউর রহমান (২১) ও ফখরুল ইসলাম((২৫)। এরাসহ জড়িত পাঁচ জনের একটি চক্র স্থানীয় ছাত্রলীগের কমী হিসাবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম রবিবার (৩০ মে) রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেফতার যুবকেরা শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় সোনাগাজী-কাশ্মীর বাজার সড়কের পৌরসভার চরগনেশ এলাকায় নারীকণ্ঠে মো. আইয়ুব খান (২৮) নামে এক এনজিওকমীর মোবাইল ফোনে কল দেয়। ফোন পেয়ে আইয়ুব আসামিদের নির্দেশিত জায়গায় গেলে ইমাম, মশিউর, ফখরুল, ছিদ্দিকসহ পাঁচ থেকে ছয় জন তাকে আটক করে বেদম মারপিট করে। তার কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ঘটনাটি জানার পর পুলিশ তাদের গ্রেফতারে নামে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি সাজেদুল ইসলাম আরও জানান, আসামিরা ফেসবুকে নারীর ছবি ব্যবহার করে বিভিন্ন জনকে বন্ধু হওয়ার আমন্ত্রণ জানায়। এরপর তাদের সঙ্গে বন্ধুত্ব করে মোবাইল ফোন নম্বর নেন। ফোনে নারীকণ্ঠে কথা বলে সোনাগাজীতে ডেকে এনে জিম্মি করে টাকা, ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে মারধর করে তাড়িয়ে দেন।

ভুক্তভোগী আইয়ুব খান জানান, তিনি সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিওর চট্টগ্রামের ভুজপুর শাখার অফিস সহকারী। তার বাড়ি ভুজপুর থানার জজখোলা মহানগর এলাকায়। তিনি অভিযোগ করেন, আটকৃতরা জিম্মি করে তার কাছ থেকে ১২ হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিনিয়ে নিয়েছে। পরে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ফেলে চলে যায় তারা। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ওই রাতে আইয়ুব খান বাদী হয়ে সোনাগাজীর স্থানীয় ছাত্রলীগ কর্মী ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিকসহ অজ্ঞতানামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী বলেন, ‘গ্রেফতার তিন জন ছাত্রলীগের কর্মী। তবে তাদের কোনও পদ-পদবি নেই।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের