নোয়াখালীতে বেড়েছে করোনার সংক্রমণ, বাড়ি বাড়ি লকডাউন

নোয়াখালী প্রতিনিধি
৩১ মে ২০২১, ১৪:৩৫আপডেট : ৩১ মে ২০২১, ১৪:৩৫

নোয়াখালীতে ঈদ পরবর্তী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃৃত্যু হয়েছে। নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তের হার ২৯ দশমিক ৩৬ শতাংশ এবং মোট আক্রান্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ। সদর উপজেলা এবং নোয়াখালী পৌরসভায় আক্রান্তের সংখ্যা বৃৃদ্ধি পাওয়ায় বাড়ি বাড়ি লকডাউন করা হচ্ছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সদর ও বেগমগঞ্জ উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ আক্রান্তের হার ২৯ দশমিক ৩৬ শতাংশ। মোট আক্রান্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ। সদর উপজেলা এবং নোয়াখালী পৌরসভায় আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় বাড়ি বাড়ি লকডাউন করা হচ্ছে। বিকেলে জরুরি সভায় পুরো জেলায় বিশেষ লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৬১ জন, বেগমগঞ্জের ১২ জন, কোম্পানীগঞ্জের নয়জন, চাটখিলের সাতজন, সেনবাগের ছয়জন, সোনাইমুড়ীর চারজন, কবিরহাটের একজন ও সুবর্ণচরের একজন। এ নিয়ে আক্রান্ত হয়েছেন আট হাজার ৫৩৬ জন। বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩১ জন। আইসোলেশনে আছেন ১২ জন।

/এএম/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী