ইয়াসে ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলো নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০২১, ০০:০০আপডেট : ০১ জুন ২০২১, ০০:০০

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (৩১ মে) উপজেলার ৪ নম্বর সন্তোসপুর, ৫ নম্বর দীঘাপাড়া, ১৯ নম্বর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৭০ পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, মোমবাতি ও ম্যাচবক্স বিতরণ করেন নৌবাহিনীর সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে বলা হয়, দেশের উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর মোতায়নকৃত সকল কন্টিনজেন্ট ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রেখেছে। পাশাপাশি জনস্বার্থে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় সন্দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৭০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে নৌবাহিনী।

এছাড়া ভোলা জেলার মনপুরা উপজেলার চর নিজাম উদ্দিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যেও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/টিটি/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের