রাস্তায় কিশোরীকে জড়িয়ে ধরায় রিকশাচালককে গণপিটুনি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ জুন ২০২১, ২১:১২আপডেট : ০২ জুন ২০২১, ০২:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফাঁকা রাস্তায় কিশোরীর যৌন হয়রানির অপরাধে মো. আব্দুল লতিফ (৫২) নামে এক অটোরিকশাচালককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০১ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ কারাদণ্ডাদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল লতিফ কিশোরগঞ্জ সদর উপজেলার মইনর গ্রামের আক্কাস আলীর ছেলে। আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ার নুরুল হক ভূঁইয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী কেনাকাটা করতে মঙ্গলবার সকালে পৌর এলাকার বাজারে যায়। দুপুরে বাড়ি ফিরতে আব্দুল লতিফের অটোরিকশায় ওঠে। কিছুদূর যাওয়ার পর বৃষ্টি শুরু হয়। এ সময় রাস্তা ফাঁকা ছিল। এ সুযোগে লতিফ কিশোরীকে জাপটে ধরে যৌন হয়রানির চেষ্টা চালান। কিশোরীর চিৎকারে লতিফ পালিয়ে যান। পরে আরেকটি রিকশায় কিশোরী বাড়ি যায়।

বাড়িতে গিয়ে বিষয়টি জানালে কিশোরীর বাবা কলেজপাড়া এলাকায় আব্দুল লতিফকে খুঁজে পান। পরে স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে লতিফকে ধরে গণপিটুনি দিয়ে প্রশাসনের হাতে তুলে দেয়। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

/এএম/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের