টেকনাফে ডাকাতের হাতে বাবা-ছেলে গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৩ জুন ২০২১, ০৮:৩৮আপডেট : ০৩ জুন ২০২১, ১০:০৭

কক্সবাজারের টেকনাফ ডাকাতের গুলিতে বাবা-ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার একটি বাড়িতে গুলিতে তারা আহত হন।

গুলিবিদ্ধরা হচ্ছেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া গ্রামের গুরা মিয়ার ছেলে আলি আহমদ (৪০) এবং তার ছেলে মো. জয়নাল উদ্দিন (১২)।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘ডাকাতদলের গুলিতে বাবা-ছেলে দুজন গুলিবিদ্ধ হওয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অস্ত্রধারীদের ধরতে অভিযান পরিচালনা করছে।’

আহতদের স্বজন মো. সাইফুল জানান, রাতে দোকান বন্ধ করে বাবা-ছেলে বাড়ি চলে আসেন। এর কিছুক্ষণ পর হঠাৎ অস্ত্রধারীরা বাড়িতে ঢুকে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তারা। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে যান। তবে আলি আহমদের অবস্থা অবনতি হওয়ায় তাকে সরাসরি কক্সবাজারের নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ডাকাতরা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।’ 

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা এক কিশোরকে নিয়ে আসেন। তার মাথার বাম পাশে গুলির আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী