ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো দুই মাদ্রাসাছাত্রের

নোয়াখালী প্রতিনিধি
০৩ জুন ২০২১, ১০:৫৯আপডেট : ০৩ জুন ২০২১, ১১:০১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শিমুলতলী ফোরকানিয়া মাদ্রাসার সামনের বসুরহাট-নতুন বাজার সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দৌলত বেপারী বাড়ির কামরুজ্জামান শাহনূরের ছেলে গাজী মো. আশকার (১০) ও একই বাড়ির শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা দুজনই সম্পর্কে আপন মামা-ভাগ্নে এবং বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডের দারুল আকরাম মাদ্রাসার তৃতীয় ও প্রথম জামাতের ছাত্র ছিলো।

এ ঘটনায় মোটরবাইক চালক মনিরুজ্জামান ইফাজ (২২) গুরুতর আহত হয়েছে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টায় মনিরুজ্জামান ইফাজ বাড়ি থেকে ছোট ভাই-ভাগ্নেকে নিয়ে মোটরবাইকে করে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের দারুল আকরাম মাদরাসার উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে পৌরসভার শিমুলতলী ফোরকানিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে এবং ট্রাক ও মোটরবাইক জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম