পিকআপের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে দুই মাছ ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুন ২০২১, ১৮:১৮আপডেট : ০৩ জুন ২০২১, ১৮:১৮

কুমিল্লায় পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৩ জুন) কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কের শিকদার মোড় মৌটুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তিতাস উপজেলার কাকিয়াখালি গ্রামের মৃত ফেরিমোহন দাসের ছেলে নারায়ণ দাস (৪২) ও একই এলাকার মৃত বুধাই চন্দ্র দাসের ছেলে লক্ষণ দাস (৪৫)। তারা মাছ ব্যবসায়ী।

দুর্ঘটনায় গুরুতর আহত গোপাল চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস ও বলরাম চন্দ্র দাসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, হোমনাগামী মাছবাহী পিকআপভ্যানের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুজন নিহত হন। সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা হয়েছে পিকআপ ও অটোরিকশা। ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছেন। হতাহতরা একই সিএনজির যাত্রী ছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এমএস/এএম
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে