চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে আটক ৪০

চাঁদপুর প্রতিনিধি
০৭ জুন ২০২১, ১৩:৩০আপডেট : ০৭ জুন ২০২১, ১৩:৩০

চাঁদপুরে কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৪০ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ জুন) বিকাল ৫টা থেকে রাত পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরাও এতে অংশ নেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, কিশোরদের নানা অনিয়ম পুলিশের নজরে আসলে শহরের গাছতলা ব্রিজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা, প্রেসক্লাব ঘাট, মুখার্জি ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় কিশোর গ্যাং সন্দেহে ৪০ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক কিশোরদের মধ্যে বেশ কয়েকজনকে তাদের অভিভাবক ডেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকিদের বিরুদ্ধে থানায় আগেও বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ থাকায় আটক রাখা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ১৭৫
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান