বৃষ্টিতে ভিজতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
০৭ জুন ২০২১, ২২:২৩আপডেট : ০৭ জুন ২০২১, ২২:২৪
image

বান্দরবানে পাহাড়ের ঝি‌রির পা‌নি‌তে ডু‌বে কোয়ান্টা‌ম কসমো স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রের মৃত্যু হ‌য়ে‌ছে। সোমবার (০৭ জুন) দুপুরে জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে এ ঘটনা ঘ‌টে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের পা‌শে বৃষ্টির পানিতে গোসল কর‌তে গিয়ে প্রচণ্ড পা‌নির স্রো‌তে ভে‌সে গি‌য়ে ঝি‌রির ম‌ধ্যে প‌ড়ে ডু‌বে যায় দুই শিশু। পরে সহপাঠীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দিলে তারা দুজনকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গে‌লে তাদের মৃত ঘোষণা করে।

মৃতরা হলো- চাঁপাইনবাবগ‌ঞ্জের রানীহা‌টের চকবরহম পাড়ার রজব আলীর ছে‌লে আবদুল কা‌দের জিলানী (১২) ও ঠাকুরগাঁও‌য়ের হাজী পাড়ার বুলবুল মোস্তা‌ফি‌জের ছে‌লে শ্রেয় মোস্তাফিজ (১১)। তারা দুজনই কোয়ান্টাম আবা‌সিক কসমো স্কুল অ্যান্ড কলে‌জের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আলমগীর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থল থে‌কে পুলিশ দুই ছা‌ত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য বান্দরবান সদর হাসপাতালের ম‌র্গে পাঠি‌য়ে‌ছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ব‌লেও জানান তি‌নি।

/এফআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী