কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে মাছ ধরার জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুন ২০২১, ১৪:৩১আপডেট : ০৯ জুন ২০২১, ১৪:৩৮
image

কর্ণফুলী নদীতে ‘এফভি ক্রিস্টাল-৮’ নামের একটি মাছ ধরার জাহাজ ডুবে গেছে। বুধবার (০৯ জুন) ভোরে নদীর শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

তবে জাহাজটি ডুবে গেলেও নাবিক ও স্টাফরা নিরাপদে উদ্ধার হয়েছেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে জাহাজের তলা ফেটে পানি ঢুকে যায়। এ সময় পানি দেখে স্টাফরা চিৎকার করলে আমরা (কোস্ট গার্ড) নৌকা নিয়ে তাদের উদ্ধার করি। সকাল ১০টার দিকে জাহাজটি পুরোপুরি পানিতে তলিয়ে যায়। এটি উদ্ধারে কাজ চলছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, জাহাজটি ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করছিলো। পরে এটি ডুবে যায়। কী কারণে জাহাজটি ডুবে গেছে এটি নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, জাহাজটি যেখানে ডুবেছে, সেখান দিয়ে সমুদ্রগামী জাহাজ চলাচল করে না। এরপরও জাহাজটি যেখানে ডুবেছে বয়া দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। ফলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

/এফআর/
সম্পর্কিত
মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল 
মেঘনায় লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আট সদস্যের কমিটি 
রূপসা নদীতে ডুবলো সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম