সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ জুন ২০২১, ১৩:০০আপডেট : ১০ জুন ২০২১, ১৬:৩৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম রেজা (৩৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের নারিয়া এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে তিনি নিহত হন। বৃহস্পতিবার নিহতের ফুফাত ভাই ও নাসিরনগর সদরের বাসিন্দা ব্যবসায়ী শরিফুজ্জামান চৌধুরী সুমন এ তথ্য নিশ্চিত করেন।

সাইফুল ইসলামে রেজার বাড়ি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামে। তিনি ওই গ্রামের মাওলানা ইউনুসুর রহমান ছেলে। তিনি কোরআনে হাফেজ ছিলেন। সৌদি আরবে একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে চাকরির পাশাপাশি অবসর সময়ে গাড়ি চালাতেন রেজা। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা ছিলেন।

ঘটনা সম্পর্কে নিহতের ফুফাত ভাই সুমন জানান, গত ছয় বছর আগে তার ফুফাতো ভাই সাইফুল ইসলাম রেজা সৌদি আরবে যান। সেখানে তিনি ও তার ছোট ভাই বসবাস করতেন। গত কিছুদিন আগে তার মা, বোন ও তার ছোট ভাইয়ের স্ত্রী সৌদি আরবে ওমরাহ হজ করতে যান। বৃহস্পতিবার তাদের ওমরাহ হজ পালনের কথা ছিল। পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ হজ পালন করার জন্যে পবিত্র নগরী মক্কায় যাওয়ার জন্য দাম্মাম থেকে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন সাইফুল। পথে মরুভূমির নারিয়া এলাকায় তার মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িটিতে আগুন লেগে যায়। পরে পুলিশ এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, বাসার সবাই রেজার আসতে দেরি দেখে তার মোবাইলে ফোন দেন। এ সময় হাসপাতালের অপরিচিত একজন জানান, সাইফুল ইসলাম রেজা সড়ক দুর্ঘটনা মারা গেছেন।

নিহত সাইফুল ইসলাম রেজা নাসিরনগর কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। তার দুই ভাই ও তিন বোন রয়েছেন। পরিবারের সবাই সৌদি আরবে অবস্থান করায় লাশ সেখানেই দাফন করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী