নাফ নদে ভেসে উঠলো আরও দুই রোহিঙ্গার লাশ

টেকনাফ প্রতিনিধি (কক্সবাজার)
১৪ জুন ২০২১, ১৬:০৯আপডেট : ১৪ জুন ২০২১, ১৬:০৯

কক্সবাজারের টেকনাফে নাফ নদে ভেসে উঠা আরও দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদের তীরে এসকে আনোয়ার প্রজেক্ট ও লেদা এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।

লাশ দুটি রোহিঙ্গার বলে শনাক্ত হওয়া গেলেও তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ নিয়ে নাফ নদে নৌকাডুবির ঘটনায় তিনদিনে চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করলো পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, নাফ নদের তীরে ভেসে আসা শিশুসহ আরও দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিনদিনে ছয়জনের লাশ উদ্ধার করা হলো। এর মধ্য চারজনের পরিচয় মিলেছে। উদ্ধার লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানো হচ্ছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। দালালদের কারণে এমন প্রাণহানির ঘটনা ঘটেছে বারবার। ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনলে এ ধরনের ঘটনা চলমান থাকবে।

এর আগে গত শনিবার কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের কয়েকজন মিয়ানমারে যাওয়ার পথে নাফ নদে তাদের বহনকারী নৌকাটি ঝড়বৃষ্টির কবলে পড়ে ডুবে যায়। তারা প্রায়ই উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্প থেকে মিয়ানমারে জানে আলমের মায়ের কাছে বেড়াতে যেতেন। তবে ওই দিন নৌকায় কতজন ছিলেন তা জানা যায়নি।

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম