চট্টগ্রামে একদিনে ১৬৯ শনাক্তের ১১৭ জনই নগরীর বাসিন্দা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুন ২০২১, ১০:৫৫আপডেট : ১৭ জুন ২০২১, ১০:৫৫

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রামে নতুন করে আরও ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের ১১৭ জনই বন্দর নগরীর বাসিন্দা বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। এ নিয়ে চট্টগ্রামে মোট ৫৫ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলা ট্রিবিউনকে সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬৯ জনের শরীরের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ১১৭ জন নগরীর, বাকি ৫২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একই সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন।

সিভিল সার্জন অফিসের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৬টি নমুনা, বাংলাদেশ অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪২টি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবি ল্যাবে ৩৫, বিআইটিআইডি ল্যাবে ২৭, চমেক ল্যাবে পাঁচ, সিভাসু ল্যাবে ২৭ এবং আরটিআরএল ল্যাবে আট জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা করে ১৯ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৯টি নমুনা পরীক্ষা করে ২৬, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৪ নমুনা পরীক্ষা করে চার জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বারবার দুর্ঘটনা কেন?
মীরসরাইয়ের ঝরনাগুলো যেন মৃত্যুকূপ, সাত বছরে প্রাণ হারিয়েছেন ২৩ পর্যটক
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী