যাচাইয়ে আ.লীগের হাসেম খানসহ দুই প্রার্থীর মনোনয়ন বৈধ

কুমিল্লা প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১৫:৩১আপডেট : ১৭ জুন ২০২১, ১৫:৩১

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই শেষে দুই প্রার্থীর কাগজপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান এবং জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী (লাঙ্গল প্রতীক) মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৭) কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই দুই প্রার্থীর জমা কাগজপত্র যাচাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহাদাত হোসাইন।

এদিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসেম খানসহ সংসদ সদস্য হতে ৮ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে রয়েছেন প্রয়াত আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরুও। বৃহস্পতিবার যাচাই-বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়। তারাই কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হতে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

/টিটি/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম