ভারত থেকে দেশে প্রবেশকালে ৩০ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৯ জুন ২০২১, ১৯:১৬আপডেট : ১৯ জুন ২০২১, ১৯:১৮
image

কুমিল্লায় ১২ হত্যাসহ ৩০ মামলার আসামি রেজাউল করিমকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) গভীর রাতে কুমিল্লার সদর গোলাবাড়ী কেরানী নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি ব্যাটালিয়ন-১০।

রেজাউল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বল্লভপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তার ব্যাগ তল্লাশি করে একটি রিভলভার এবং ম্যাগাজিনসহ চারটি গুলি, ১৬ পিস ইয়াবা, এক প্যাকেট নতুন ধরনের ভারতীয় কৌটা মাদক, তিনটি ভারতীয় পরিচয়পত্র, ভারতীয় ইউসিবি ব্যাংকের ডেবিট কার্ড দুটি, ভারতীয় বিভিন্ন প্রকার কার্ড সাতটি, বাংলাদেশি নগদ ৭৮৫ টাকা এবং কাতারের ১০ দিরহাম উদ্ধার করা হয়।

শনিবার (১৯ জুন) বিকেল ৪টায় বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রেজাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত ১টায় বিজিবির টহল দল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় তাকে দেখতে পায় এবং চ্যালেঞ্জ করে। এ সময় সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে এবং একটি ব্যাগসহ রেজাউলকে আটক করে।

তিনি আরও বলেন, শীর্ষ সন্ত্রাসী রেজাউল ভারতে অবৈধভাবে অবস্থান করে বাংলাদেশে হত্যা, চাঁদাবাজি এবং ধর্ষণের মতো নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। তার বিরুদ্ধে থানায় প্রায় ১২টি হত্যা মামলাসহ ৩০টি মামলা চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি