নির্বাচন পর্যবেক্ষণে যাওয়া আ.লীগ নেতার গাড়ি ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ জুন ২০২১, ১৬:১১আপডেট : ২১ জুন ২০২১, ১৬:১৩

লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পর্যবেক্ষণে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলার মুখে পড়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এ সময় তার গাড়ি ভাঙচুর করে বিদ্রোহী প্রার্থীর সমর্থককরা।

সোমবার (২১ জুন) দুপুর ২টার দিকে কমলনগর উপজেলার ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। নির্বাচনে নৌকার প্রার্থী আশরাফুজ্জামান রাসেল। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়সাল আহমেদ রতন। দুপুর ২টার দিকে নির্বাচন পর্যবেক্ষণে গিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অবস্থান নেন গোলাম ফারুক পিংকু।

খবর পেয়ে বিদ্রোহী প্রার্থী রতনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। একই সঙ্গে গোলাম ফারুক পিংকুর গাড়ি ভাঙচুর করেন তারা। অবস্থা বেগতিক দেখে গোলাম ফারুককে পিংকুকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায় পুলিশ।

গোলাম ফারুক পিংকু বলেন, বিদ্রোহী প্রার্থী রতনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ বিষয়ে জানতে ফয়সাল আহমেদ রতনকে একাধিকবার ফোন দিলেও ধরেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘোড়া প্রতীকের প্রার্থী রতনের নেতৃত্বে হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম