নও মুসলিম ফারুক হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ জুন ২০২১, ০২:২৫আপডেট : ২৩ জুন ২০২১, ০২:২৫

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি পাড়ার নও মুসলিম মো. ওমর ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ওলামা ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে জেলা শহরের শাপলা চত্বরে উসমান গনীর সভাপতিত্বে খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ এই মানববন্ধন করেন।

মহী উদ্দীন বিন সুরজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি শামীম, মুফতি ইমামুদ্দীন কাসেমী, হাবীবুল্লাহ জাহাঙ্গীর, হাফেজ নাসিরুদ্দিন, আকতার হুসাইন, ইব্রাহীম ফরিদ, শাববীর মাহমুদ, শহীদুল্লাহ্, দেলোয়ার হোসেন ও ইব্রাহীম খলিল প্রমুখ।

এ সময় তারা বলেন, নও মুসলিম ফারুককে পরিকল্পিতভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। এটা কখনও মেনে নেওয়ার মতো বিষয় নয়।

তারা অভিযোগ করে বলেন, সে অন্য ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করেছে। তার কোনও দোষ ছিলো না। আমরা হত্যাকারীরদের আইনের আওতায় এনে প্রকৃত বিচারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ১৮ জুন (শুক্রবার) রা‌তে ওমর ফারুক মস‌জিদে নামাজ প‌ড়ে বা‌ড়ি‌তে এসে বিশ্রাম নি‌চ্ছিলেন। এ সময় ৪/৫ জন অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী তা‌কে বা‌ড়ি থে‌কে বের হতে ব‌লে। তা‌দের ডা‌কে বের না হ‌লে তারা ঘ‌রে ঢু‌কে জোরপূর্বক টে‌নে বের ক‌রে। প‌রে ঘ‌রের পা‌শেই গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের