হাতে তৈরি ইনকিউবেটরে অজগরের ২৮ বাচ্চা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুন ২০২১, ১৩:৪৭আপডেট : ২৩ জুন ২০২১, ১৩:৪৭

হাতে তৈরি ইনকিউবেটরের মাধ্যমে দ্বিতীয় দফায় অজগরের ডিম থেকে ২৮টি বাচ্চা ফুটিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুন) ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বলে জানিয়েছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।

এর আগে, ২০০৯ সালের জুন মাসে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে অজগর সাপের ২৫টি বাচ্চা ফোটানো হয়। যেগুলো পরবর্তীতে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

শাহাদাত হোসেন শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ৩১টি ডিম সংগ্রহ করে বাচ্চা ফোটানোর জন্য সেগুলো ইনকিউবেটরে রেখে তদারকি করে আসছিলাম। দীর্ঘ ৬৭ দিন পর ৩১টি ডিম থেকে ২৮টিতে বাচ্চা ফুটেছে। গতকাল ডিম থেকে বাচ্চাগুলো আলাদা করা হয়। এগুলো আমরা আগামী ২০দিন ধরে পরিচর্যা করবো।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাচ্চাগুলো ম্যাচিউর হওয়ার পর এগুলো বন্য পরিবেশে ছাড়া হবে নাকি চিড়িয়াখানায় রাখা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০দিন পর জেলা প্রশাসক যে সিদ্ধান্ত দেবেন, আমরা সে অনুযায়ী কাজ করবো। উনি যদি বন্য পরিবেশে ছেড়ে দেওয়ার নির্দেশ দেনম তখন বাচ্চাগুলোকে বন্য পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম