৬ দিনের রিমান্ডে হেফাজত নেতা নাসির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুন ২০২১, ২০:৪৫আপডেট : ২৩ জুন ২০২১, ২০:৪৫

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৩ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এ আদেশ দেন।

জেলা পুলিশের আদালত পরিদর্শক হুমায়ুন করিব এ তথ্য জানিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার হেফাজত নেতা নাসির উদ্দিন মুনিরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সোমবার (২১ জুন) বিকালে হাটহাজারী থেকে নাসির উদ্দিন মুনিরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গত ২৭ এপ্রিল দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

তাকে গ্রেফতারের পর পুলিশ জানায়, গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার মামলাসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে হাটহাজারীতে বিক্ষোভ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় হাটহাজারী বড় মাদ্রাসা নামে পরিচিত দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা থেকে মিছিল বের করে হাটহাজারী থানায় ভাঙচুর চালানো হয়।

পাশাপাশি হেফাজতের নেতাকর্মীরা হাটহাজারী উপজেলা ভূমি ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে। দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়। এ ঘটনার জের ধরে হাটহাজারীতে আবার তাণ্ডব চালায় হেফাজত নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে। পাশাপাশি মাদ্রাসার সামনে ইটের দেয়াল তুলে ব্যারিকেডও দেয়।

এসব ঘটনায় শুরুতে হাটহাজারী থানায় মোট ছয়টি মামলা করা হয়। পরে ২২ এপ্রিল হেফাজতের বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীকে প্রধান আসামি করে আরও দুটিসহ হাটহাজারী থানায় তিনটি মামলা করা হয়।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম