ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ঘর থেকে গাঁজা উদ্ধার

ফেনী প্রতিনিধি
২৫ জুন ২০২১, ২২:২০আপডেট : ২৫ জুন ২০২১, ২২:২০

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে মাদকবিরোধী টাস্কফোর্স।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৫ জুন) ভোরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদসহ থানা পুলিশের একটি দল এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডগস্কোয়াড নিয়ে পরিচালিত অভিযানে শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের মো. মাহবুবুল হকের ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে এক বছর ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

মাহবুবুল হক শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে। এদিকে, একইদিন একই ইউনিয়নের জয়পুর গ্রামের রুহুল আমিনের ছেলে কামরুল হোসেন ও মো. শিবলুর ঘরে তল্লাশি করে ১৭৯ পিস ইয়াবা উদ্ধার ও মাদক বিক্রির প্রায় ২০ হাজার টাকা জব্দ করা হয়।

এ সময় কামরুলের স্ত্রী রাবেয়া সুলতানা (২৫) এবং মো. শিবলুকে (২১) গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের