করোনায় অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুন ২০২১, ০০:৫১আপডেট : ২৬ জুন ২০২১, ০০:৫১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) সকালে তিনি মারা যান।

বিষয়টি জানিয়েছেন হাসপাতালের গভর্নিং বডির ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন। মারা যাওয়া চিকিৎসকের নাম দিনার জেবিন। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন।

এস এম মোরশেদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন সপ্তাহ আগে জেবিন করোনা আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর একদিন আমাদের (মা ও শিশু হাসপাতাল) হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তার পরিবার তাকে নগরের ম্যাক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। বাদ জুমা দেওয়ানহাট ফায়ার ব্রিগেডের সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও বলেন, ডা. দিনার জেবিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। যে কারণে তার শরীরের ইমিউনিটি কম ছিলো। অন্তঃসত্ত্বা থাকার কারণে করোনার সব ওষুধও তার ওপর প্রয়োগ করা সম্ভব হয়নি। তিনি মারা যাওয়ার পেছনে এটি কারণ বলে মনে করছি।

/এফআর/
সম্পর্কিত
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
সর্বশেষ খবর
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’