চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ জুন ২০২১, ০৩:২২আপডেট : ২৬ জুন ২০২১, ০৩:২২

চট্টগ্রাম নগরে চলন্ত বাসে গার্মেন্টকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ। শুক্রবার (২৫ জুন) রাত সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ধর্ষণের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতাররা হলেন- সীতাকুণ্ড উপজেলার মাহমুদাবাদ এলাকার মো. দুলালের ছেলে আশরাফুল ইসলাম (২৩), বাঁশবাড়ীয়া এলাকার মো. ইয়াছিনের ছেলে শাহাদাৎ হোসেন (১৮), মুরাদপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে রায়হান উদ্দিন রানা (২০), উত্তর ইদিলপুর এলাকার মো. নুর নবীর ছেলে মো. বেলাল হোসেন (২৩), শীবপুর এলাকার মো. সালামত উল্লাহর ছেলে মো. ইসমাঈল (৩২) এবং মীরসরাই উপজেলার মধ্যম কুরুয়া এলাকার মো. জেবল হোসেনের ছেলে মো. সাগর (২২)।

মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, গত ২৩ জুন (বুধবার) সন্ধ্যা ৬টায় পোশাককর্মী চন্দাকে (ছদ্মনাম, ২২) তার পরিচিত সীতাকুণ্ডের চাকা পরিবহনের বাসচালক আশরাফুল ইসলাম চট্টগ্রাম নগরের অলংকার আসার জন্য বলেন। সেখান থেকে চন্দাকে আল আমিন বাসে করে সীতাকুণ্ড নিয়ে আসেন। এ সময় সীতাকুণ্ডে বাস থেকে সব যাত্রী নামিয়ে দিলেও চন্দ্রাকে তারা নামতে দেয়নি। আল আমিন ও তার সহকারী (হেলপার) শাহাদাৎ চন্দ্রাকে সীতাকুণ্ডের জুটমিল এলাকায় নিয়ে বাসের মধ্যে ধর্ষণ করে।

তিনি বলেন, পরবর্তী সময়ে তারা চন্দ্রাকে জুটমিল এলাকায় বাস নামিয়ে চলে যায়। পরে চন্দ্রা তার পূর্ব পরিচিত রায়হান উদ্দিন রানাকে ফোন করে ঘটনার বিস্তারিত জানান। রানা তাকে সীতাকুণ্ড আসার জন্য বলেন। চন্দ্রা সীতাকুণ্ড আসার জন্য বাসে উঠলে ওই বাসচালক ইসমাঈল ও তার সহকারী (অজ্ঞাত) রাত প্রায় সাড়ে ১১টায় তাকে আবার ধর্ষণ করে সীতাকুণ্ড ফেলে চলে যায়।

পরবর্তী সময়ে রায়হান উদ্দিন রানা সীতাকুণ্ড এসে চন্দ্রার সঙ্গে দেখা করে তার বন্ধু সাগর ও বেলালসহ তাকে সীতাকুণ্ড থেকে রাত ৪টায় মীরসরাইয়ের সাহেরখালী এলাকার বেডিবাঁধে নিয়ে যায়। সেখানে চন্দ্রাকে পুনরায় ধর্ষণ করে সাগর, বেলালসহ আরও কয়েকজন। এরপর রানা ও তার সহযোগীরা চন্দ্রার কাছে থাকা নগদ দুই হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে তাকে রেখে পালিয়ে যায়। চন্দ্রা বৃহস্পতিবার (২৪ জুন) সকালে বেড়িবাঁধ এলাকা থেকে মীরসরাইয়ের নিজামপুর এলাকায় আসেন। পরবর্তী সময়ে বাসে করে সীতাকুণ্ড থানায় গিয়ে দুপুরে ধর্ষণের বিষয়ে লিখিত অভিযোগ দেন। সংঘবদ্ধ ধর্ষণের সর্বশেষ ঘটনা মীরসরাই থানা এলাকায় হওয়ায় সীতাকুণ্ড থানা অভিযোগটি মীরসরাই থানায় হস্তান্তর করে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, বৃহস্পতিবার রাতে মীরসরাই থানায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন চন্দ্রা। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সীতাকুণ্ড উপজেলার জোড়াআমতল, কুমিরা, সীতাকুণ্ড পৌরসভা ও মীরসরাইয়ের নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেফতার করে শুক্রবার রাত সাড়ে ৯টায় মীরসরাই থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের সত্যতা স্বীকার করেন।

আসামিদের আটকের বিষয়ে সহকারী পুলিশ সুপার (মীরসরাই) সার্কেল, সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড) সার্কেল, মীরসরাই থানা ও সীতাকুণ্ড থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন বলে জানান এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী