তথ্য গোপন করে বিয়ের ছয় দিনের মাথায় স্ত্রীকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
৩০ জুন ২০২১, ১৭:১৪আপডেট : ৩০ জুন ২০২১, ১৭:২১
নোয়াখালী সদরে জেসমিন আক্তার (২৩) নামে এক নববধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী নুর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
 
মঙ্গলবার রাত ২টার দিকে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজিরচর গ্রামের আসকত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতার নুর ইসলাম (৪৫) ওই বাড়ির সৈয়দ আহমদের মিয়ার ছেলে। জেসমিন একই উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রামের ফরায়েজী বাড়ির মৃত মনোহর আলীর মেয়ে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, নুরুল ইসলামের মানসিক অসুস্থতার তথ্য গোপন রেখে ছয় দিন আগে পারিবারিকভাবে জেসমিনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। 
 
পারিবারিক বিষয় নিয়ে মঙ্গলবার রাতে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জেসমিন আক্তারের মাথায় কোদাল দিয়ে কোপ দেন নুর ইসলাম। এতে ঘটনাস্থলেই জেসমিন মারা যান।
 
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, নুর ইসলামকে সকালে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
 
/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম