হাজতের জানালা ভেঙে পালানো রোহিঙ্গা যুবককে জঙ্গল থেকে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ২২:৪৮আপডেট : ০৩ জুলাই ২০২১, ২২:৪৮

নোয়াখালীর ভাসানচর থানার হাজতখানা থেকে থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা যুবককে বেড়িবাঁধ সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে রাখালদের একটি খালি ঘর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মো. সাহেদ (৩০) নামের ওই রোহিঙ্গা যুবককে শনিবার (০৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গ্রেফতার করা হয়। তিনি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৬ নম্বর ক্লাস্টারের এম-৬ রুমের থাকতেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (০১ জুলাই) রাত ৮টায় নৌবাহিনীর ওয়্যার হাউজ ভাঙচুরের মামলায় মো. সাহেদকে গ্রেফতার করা হয়েছিলো। পরেরদিন তাকে নৌপথে কারাগারে পাঠানোর জন্য নৌকা বা ট্রলার না পাওয়ায় ভাসানচরের হাজতখানায় রাখা হয়। গতকাল রাত ২টা থেকে আজ ভোরের যেকোনও সময় সে হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।

তিনি আরও জানান, তাকে আগামীকাল বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী