২৪ লাখ টাকা আত্মসাতে অপহরণ নাটক ব্যাংক কর্মকর্তার

টেকনাফ প্রতিনিধি (কক্সবাজার)
০৫ জুলাই ২০২১, ০২:৩৫আপডেট : ০৫ জুলাই ২০২১, ০২:৩৫

কক্সবাজারে গ্রাহকের সাড়ে ২৪ লাখ টাকা আত্মসাতের জন্য অপহরণ নাটক সাজিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন হামিদ হোসেন (২১) নামের এক ব্যাংক কর্মকর্তা। তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উখিয়ার কুতুপালং শাখার ক্যাশিয়ার।

রবিবার (৪ জুলাই) সকালে তাকে গ্রেফতার করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার বাসা থেকে প্রায় ২০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। হামিদ হোসেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার খায়রুল আলমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘গত বুধবার হামিদের কাছে সাড়ে ২৪ লাখ টাকা জমা দেন উখিয়ার বালুখালীর বাসিন্দা ইকবাল হোসেন। এ টাকা আত্মসাৎ করতে অপহরণ নাটক সাজান হামিদ। বুধবার সকালে নিজ বাড়ি থেকে ব্যাংকে যাওয়ার পথে বালুখালী পানবাজার এলাকা থেকে তাকে অপহরণ করে টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন। পরে ছাড়া পেয়ে বাসায় হাজির হন হামিদ। তার এমন অভিযোগ ইকবালের সন্দেহ হয়। এ ঘটনায় হামিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দেন ইকবাল। অভিযোগটি ঘুমধুম পুলিশ ফাঁড়িকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তারই সূত্র ধরে হামিদকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে ১৯ লাখ ৯২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।’

ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘টাকা আত্মসাতের জন্য অপহরণ নাটক এমনভাবে সাজানো হয়েছে প্রথমে বোঝার উপায় ছিল না। জিজ্ঞাসাবাদে আসল তথ্য বেরিয়ে আসে। গ্রাহকের অর্থ আত্মসাৎ করতেই নাটক সাজিয়েছেন তিনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ‘টাকা আত্মসাতের জন্য হামিদ অপহরণ নাটক সাজান। তাকে গ্রেফতারের পর স্বীকারোক্তি অনুযায়ী টাকাগুলো উদ্ধার করা হয়েছে।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘টাকা আত্মসাৎ করতে ওই ব্যাংক কর্মকর্তা অপহরণ নাটক সাজান। অবশেষে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১৯ লাখ সাড়ে ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়।’

/এএম/  
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি