‘ব্রাজিলের হারে বিষপান করিনি’

কক্সবাজার প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ১৪:২৬আপডেট : ১১ জুলাই ২০২১, ১৫:২৫

কক্সবাজারের রামুতে প্রিয় দলের হারে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালানোর বিষয়টি নিছক গুজব বলে জানিয়েছেন ব্রাজিল দলের ভক্ত মো. কামাল (২০)। তিনি বলেন, ‘আমি খেলার জন্য বিষপান করিনি। এটি গুজব। ব্যক্তিগত সমস্যা নিয়ে এগুলো খেয়েছিলাম। আমি এখন সুস্থ আছি।’ 

কামাল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শাহিন মো. আব্দুর রহমান বলেন, সকালে কামাল নামে এক যুবককে বিষপান করা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে এখন পুরোপুরি সুস্থ রয়েছে। তবে কী কারণে বিষপান করেছে সেটা আমার জানা নেই।

রবিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে কোপা আমেরিকার ফাইনাল খেলা ছিল। এতে ব্রাজিল ও আর্জেন্টিনা দল অংশ নেয়। উক্ত খেলায় ব্রাজিলের হার সইতে না পেরে মো. কামাল (২০) নামের এক যুবক বিষপানে আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে সুস্থ হয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি সত্য নয় বলে জানান কামাল।

সাংবাদিকদের তিনি বলেন, ‘খেলার বিষয়ে আমার তেমন আগ্রহ নেই। ব্যক্তিগত কারণে আমি এগুলো খেয়েছি। কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়েছে আমি ব্রাজিলের কারণে বিষপান করেছি। এটি সত্য নয়, এটি গুজব। আমি এখন সুস্থ আছি।’

/টিটি/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর