বাংলাদেশ যেন দ্রুত টিকা পায়, সে জন্য চেষ্টা চলছে: দোরাইস্বামী 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ০৯:৩৮আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৩:০৭

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে কোভিড টিকার উৎপাদন বেড়েছে। যোগান বাড়লে সমস্যা কেটে যাবে আশা করছি। চেষ্টা চলছে যাতে বাংলাদেশ দ্রুত টিকা পায়। দিল্লি যাচ্ছি, সেখানে গিয়ে এসব বিষয় চেক করতে পারবো। আশাকরি দ্রুত সময়ের মধ্যে ভালো কিছু হবে। 

রবিবার (১৮ জুলাই) সকালে দিল্লি যাওয়ার পথে আখাউড়া স্থলবন্দরে দুই দেশের শূন্যরেখায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

বিক্রম দোরাইস্বামী বলেন, আখাউড়া-আগরতলা রেললাইনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কোভিড পরিস্থিতির কারণে মাঝখানে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই রেলপথের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য বাড়ছে। এক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা জরুরি। এজন্যে সড়ক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করছে। বর্তমান আখাউড়া থেকে আশুগঞ্জ চারলেন মহাসড়কের নির্মাণ কাজ চলমান আছে। এই কাজগুলো শেষ হলে দুই দেশের অর্থবাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। এতে দুই দেশ লাভবান হবে।

এসময় দোরাইস্বামীর সঙ্গে ছিলেন স্ত্রী সঙ্গীতাসহ স্বজনেরা। এর আগে আখাউড়া স্থলবন্দরে দু'দেশের শূন্য রেখায় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আগামী ২৩ জুলাই শুক্রবার সকালে একই পথে তার ভারত থেকে ফিরে আসার কথা রয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের