করোনাকালে বিএনপিকে মানুষের পাশে দাঁড়াতে দেখিনি: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ২০:৪৬আপডেট : ১৯ জুলাই ২০২১, ২০:৪৬

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শেখ হাসিনার সাহসিকতায় আমরা করোনাকালে বড় ধরনের প্রভাব থেকে রক্ষা পাচ্ছি। এমন পরিস্থিতিতে আমরা বিরোধীদলকে (বিএনপি) মানুষের পাশে এসে দাঁড়াতে দেখিনি।’ 

সোমবার (১৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে কসবায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে করোনা পরিস্থিতি ও আসন্ন ঈদুল আজহা উদযাপন বিষয়ে মতবিনিময় সভায় (ভার্চুয়াল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসকে সবাই মিলে মোকাবিলা করতে হবে। একমাত্র আল্লাহ পারেন এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে।’

এ সময় স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সাংবাদিকতার মাধ্যমে সমস্যা তুলে ধরবেন। পাশাপাশি সমস্যা সমাধানের সংবাদও  প্রকাশ করবেন বলে আশা রাখি।’

এ সময় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ-উল-আলম, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ ম হারুনুর রশীদ ঢালী, কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান, কুটি ইউপি চেয়ারম্যান ছায়েদুর রহমান স্বপন উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি