ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু কাটতে গিয়ে হাসপাতালে শতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ জুলাই ২০২১, ১৪:৪৬আপডেট : ২২ জুলাই ২০২১, ১৬:০৮

কোরবানির পশু জবাই করাসহ মাংস কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার বই (রোগীর তথ্যবই) থেকে এই পরিসংখ্যান জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ধীমান দেবনাথ।

আহতদের বেশিরভাগেরই হাত-পায়ের আঙুলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যেককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ ঈদুল আজহা উপলক্ষে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অসংখ্য পশু জবাই করা হয়েছে। এতে মৌসুমি কসাই এবং কোরবানি দেওয়া পরিবারের সদস্যদের পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে পশু জবাই ও মাংস কাটতে গিয়ে তাদের কারও হাতে কারও পায়ে ছুরির পোঁচ লেগে কেটে যায়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু কাটতে গিয়ে হাসপাতালে শতাধিক

আহতদের মধ্যে শহরের কাজীপাড়া এলাকার মোস্তাক আহমেদ জানান, মাংস কাটতে গিয়ে পায়ে কোপ পড়ে। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। তার পায়ে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

সদর উপজেলার রামরাইল গ্রামের আহত নয়ন বলেন, মাংস কাটার সময় অসাবধানতাবসত আমার হাতে ছুরি লেগে কেটে যায়। রক্তক্ষরণ হচ্ছিল। সদর হাসপাতালে এসে ব্যান্ডেজ করেছি।

সদর উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা মো. রাজিব জানান, মহিষ জবাই করার সময় বাঁধন ছিঁড়ে গিয়ে তার ওপর ছিটকে পড়ে। এতে তার হাত, মুখ এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি দিয়েছেন।

ডা. ধীমান দেবনাথ জানান, সকাল থেকে প্রায় শতাধিক রোগী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তারা সবাই কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের আঘাত গুরুতর তাদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। আহতরা সবাই শঙ্কামুক্ত।

/এফআর/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি