মেরিন ড্রাইভে ঘুরতে গিয়ে প্রাণ গেলো ২ ছাত্রনেতার  

কক্সবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ০৯:৫৪আপডেট : ২২ জুলাই ২০২১, ০৯:৫৪

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে দুই ছাত্রনেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও তিন জন। বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত তিন জনের মধ্যে দু’জনের অবস্থা সংকটাপন্ন। নিহত ও আহতরা ঈদুল আজহার ছুটিতে বন্ধুরা মিলে মোটরসাইকেল নিয়ে মেরিন ড্রাইভ সড়কে ঘুরতে গিয়েছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের পাহাড়তলীর মোহাম্মদ ওসমানের ছেলে ও কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কফিল উদ্দীন রিফাত (২১) এবং কলাতলীর জালালের ছেলে ও শহরের ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফ চৌধুরী (২০)।

কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের হিমছড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মিজানুল হক জানান, দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহীর পাঁচ জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রিফাত ও আসিফকে মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নওশাদ বলেন, হাসপাতালে আনার আগেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। আহত তিন জনে মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান