মাংস নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, ৩ সন্তানসহ মায়ের বিষপান

কক্সবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ১৮:৩৪আপডেট : ২২ জুলাই ২০২১, ২০:১৯

কোরবানির মাংস নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে তিন সন্তানসহ বিষপান করেছেন মুরশেদা আক্তার (৩৫) নামের এক নারী। এরমধ্যে মায়নুর (১৪) নামের এক সন্তানের মৃত্যু হয়েছে।

ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার সিপাহীরপাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়িতে ঘটনাটি ঘটে। মা-সহ বাকি দুই সন্তানকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাকারিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার মোহাম্মদের বোনের বাড়ি থেকে কোরবানির মাংস দেওয়া হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঈদের দিন দুপুরে ঝগড়া হয়। এতে স্বামীর সঙ্গে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে তিন সন্তান মাইনুর (১৪), রাকিব (৫) ও নাফিজাকে (৩) বিষ খাইয়ে মুরশেদা আক্তার নিজেও বিষপান করেন।

পরে স্থানীয়রা ছেলেমেয়েদের কান্নার শব্দ পেয়ে উঁকি দিয়ে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে চার জনকে মুমূর্ষু অবস্থায় মহেশখালী হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎসক মাইনুরকে মৃত ঘোষণা করেন। বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশিক ইকবাল বলেন, কোরবানির মাংস নিয়ে ঝগড়ার জেরে বিষপানের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী