ভারতের পর্যাপ্ত টিকা থাকার পর বাংলাদেশকে দেওয়া হবে: ভারতীয় হাই কমিশনার

ব্রাহ্মণবাড়িয়া অফিস
২৩ জুলাই ২০২১, ১২:০৯আপডেট : ২৩ জুলাই ২০২১, ১২:১১

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনাকালে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের পরিস্থিতি উন্নিতির দিকে। আমাদের টিকার উৎপাদনও বেড়েছে। ভারতে পর্যাপ্ত টিকা থাকলে আমরা বাংলাদেশকে সরবরাহ করতে পারবো। তবে টিকা কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ভারতীয় হাই কমিশনার।

শুক্রবার (২৩ জুলাই) সকালে নিজদেশ ভারত থেকে কর্মস্থল ঢাকায় ফেরার পথে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের ব্যবসা-বাণিজ্য বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে দুই দেশের ব্যবসা আরও বাড়বে।

এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামীসহ স্বজনেরা। এরআগে, আখাউড়া স্থলবন্দরে দু'দেশের শূন্য রেখায় ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। 

এসময় সরকারি পর্যায়ের দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

১৮ জুলাই রবিবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশের রাজধানী দিল্লি যান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম