যৌতুকের জন্য স্ত্রীকে রশিতে বেঁধে পেটানোর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ২০:১৭আপডেট : ২৪ জুলাই ২০২১, ২০:৫৪

নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের জন্য স্ত্রীকে (৩০) রশিতে বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে সিদ্দিকুর রহমান নামের এক স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পিতা বলেন, ‘১২ বছর আগে একই গ্রামের সামছুল হকের ছেলে মো. ছিদ্দিকুর রহমানের (৩৫) সঙ্গে আমার বড় মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে।’

ভুক্তভোগী বলেন, ‘বিয়ের কয়েক বছর ভালোভাবে সংসার কাটলেও গত ২-৩ বছর ধরে ছিদ্দিকুর রহমান দুই লাখ টাকা যৌতুকের দাবিতে আমাকে ঘরের দরজা বন্ধ করে রশি দিয়ে বেঁধে বেপরোয়া মারধর করে মেরে ফেলার হুমকি দেন। সন্তানদের রেখে আমাকে বাড়ি থেকে বের করে দেন। নিরুপায় হয়ে বাবার বাড়িতে চলে আসি। আমার পুরো শরীরে আঘাতের চিহ্ন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের