চট্টগ্রামে করোনায় মৃত অধিকাংশের বয়স ষাটোর্ধ্ব

চট্টগ্রাম প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ১৭:১৭আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৭:১৯

চট্টগ্রামে করোনায় বয়স্কদের মৃত্যুর হার বাড়ছে। মৃতদের অধিকাংশের বয়স ৬০ বছরের বেশি। এই পর্যন্ত চট্টগ্রামে গড়ে ৬০ বছরের ঊর্ধ্বে থাকা ৫৫ দশমিক ২৫ শতাংশ করোনা রোগী মারা গেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

এদিকে চট্টগ্রামে বয়স্করা বেশি মারা গেলেও করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যুবকরা। ২১ থেকে ৪০ বছর বয়সীরাই বেশি আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের ৪৩ দশমিক ৩৭ শতাংশ এই বয়সী।

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামে করোনায় আক্রান্তদের মধ্যে যুবকদের আক্রান্তের হার বেশি। মোট আক্রান্তের ২৩ দশমিক ১৪ শতাংশের বয়স ৩১ থেকে ৪০ বছর। এর পরই রয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা। মোট আক্রান্তের ২০ দশমিক ২৩ শতাংশ এই বয়সী। অন্যদিকে মৃতদের মধ্যে ৬১ বছর থেকে তার বেশি যাদের বয়স, তারা সবচেয়ে বেশি মারা গেছেন। মোট মৃতদের ৫৫ দশমিক ২৫ শতাংশ ৬০ বছরের বেশি বয়সী।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে শূন্য থেকে ১০ বছর বসয়ী রয়েছেন দুই হাজার ৫৩ জন, যা মোট আক্রান্তের দুই দশমিক ৭২ শতাংশ। ১১ থেকে ২০ বছর বয়সী পাঁচ হাজার ৭৭৫ জন, যা মোট আক্রান্তের সাত দশমিক ৬৬ শতাংশ। ২১ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা ১৫ হাজার ২৫০ জন, যা মোট আক্রান্তের ২০ দশমিক ২৩ শতাংশ। ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৭ হাজার ৪৪৬ জন, যা মোট আক্রান্তের ২৩ দশমিক ১৪ শতাংশ। ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৩ হাজার ২৩১ জন, যা মোট আক্রান্তের ১৭ দশমিক ৫৫ শতাংশ। ৫১ থেকে ৬০ বছর বয়সী ১১ হাজার ১৭৩ জন, যা মোট আক্রান্তের ১৪ দশমিক ৮২ শতাংশ। ৬১ বছরের ঊর্ধ্বে আক্রান্ত ১০ হাজার ৪৩৫ জন, যা মোট আক্রান্তের ১৩ দশমিক ৮৪ শতাংশ।

এদিকে মৃতদের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী চার জন, যা মোট আক্রান্তের দশমিক ৪৫ শতাংশ। ১১ থেকে ২০ বছর বয়সী নয় জন, যা মোট আক্রান্তের এক দশমিক ০২ শতাংশ। ২১ থেকে ৩০ বছর বয়সী ১৭ জন, যা মোট আক্রান্তের এক দশমিক ৮০ শতাংশ। ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪২ জন, যা মোট আক্রান্তের চার দশমিক ৭৪ শতাংশ। ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১৬ জন, যা মোট আক্রান্তের ১৩ দশমিক ১০ শতাংশ। ৫১ থেকে ৬০ বছর বয়সী ২০৮ জন, যা মোট আক্রান্তের ২৩ দশমিক ৭৯ শতাংশ। ৬১ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ৪৮৯ জন, যা মোট আক্রান্তের ৫৫ দশমিক ২৫ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী