বড়শি টেনে নিয়ে গেলো মাছ, উদ্ধারে নেমে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুলাই ২০২১, ১৯:১৪আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯:১৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী লেকে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) দুপুরে ভাটিয়ারী লেকের সানসেট পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস এ তথ্য জানিয়েছেন। আবুল হোসেন নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ কলোনি এলাকার বাসিন্দা।

নিউটন দাস বাংলা ট্রিবিউনকে বলেন, আবুল হোসেনসহ তিন জন সকালে ভাটিয়ারী লেকের সানসেট পয়েন্টে টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে আবুল হোসেনের বড়শি মাছের টানে ২৫ ফিট দূরে চলে যায়। তিনি বড়শি উদ্ধারের জন্য লেকে নেমে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুরে তার লাশ উদ্ধার করে। 

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের