শহীদদের কবর আগলে রাখা মুক্তিযোদ্ধা করিম চাচা আর নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৪:৩১আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৪:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথরে মুক্তিযুদ্ধে শহীদদের গণকবর রক্ষণাবেক্ষণকারী ‘করিম চাচা’ হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম (৭৬) মারা গেছেন। 

মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিন ছেলে ও আট মেয়েসহ অসংখ্য আত্মীয় গুণগ্রাহী রেখে গেছেন তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেজো ছেলে মাহবুব করিম বলেন, গত ১৮ জুলাই অসুস্থ হয়ে পড়লে তাকে ডিএনসিসির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুলাই করোনার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এর দুই দিন মারা যান।

তিনি আরও জানান, তার দাদা (আব্দুল করিমের বাবা) আব্দুল মান্নান কোল্লা পাথরের কবরের জায়গাটি দিয়েছিলেন। ৫০ জনের কবরটি আব্দুল করিম দীর্ঘ ৫০ বছর ধরে রক্ষণাবেক্ষণ করেছেন। আজ বাদ জোহর জানাজা শেষে কোল্লাপাথর নিজ বাড়ির পাশে তাকে দাফন করা হয়েছে।

বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ভূইয়া জানান, ‘আব্দুল করিম ভালো মানুষ ছিলেন। কোল্লাপাথরের গণকবরটি তিনিই রক্ষণাবেক্ষণ করতেন। তার মৃত্যুতে আমরা একজন সত্যিকারের দেশ প্রেমিক হারালাম। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’

/এসএইচ/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান