ডুবে গেছে বান্দরবানের নিম্নাঞ্চল, সড়কে চলছে নৌকা

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৮ জুলাই ২০২১, ১৬:৫২আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৬:৫৭

টানা ভারী বর্ষণে বান্দরবান শহ‌রের নিম্নাঞ্চ‌ল, লামা-আলীকদমের লাইনঝিরি, শিলেরতুয়া, সিবাতলী ও দরদরাঝিরিসহ বেশ কয়েকটি পয়েন্টের সড়ক ডু‌বে গেছে। এ‌তে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সেই সঙ্গে ভোগান্তিতে পড়েছে মানুষ।

গত সোমবার মধ্যরাত থেকে ভারী বর্ষণ শুরু হয়। থে‌মে থে‌মে টানা দুই দি‌নের বর্ষণে শহ‌রের নিম্নাঞ্চ‌ল ও লামা-আলীকদমের অবস্থার অবন‌তি হ‌চ্ছে। এ‌দি‌কে সড়কে পানি উঠে পড়েছে। স্বাস্থ্যকর্মী ও জরুরি সংবাদপত্রের গাড়িসহ মোটরসাইকেল আরোহীরা নৌকায় চলাচল করছে। 

এদিকে ভারী বর্ষণে জেলাজু‌ড়ে পাহাড় ধসের আশঙ্কা দেখা দি‌য়ে‌ছে। বি‌ভিন্ন জায়গায় ছোট খাটো পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোগান্তিতে পড়েছে মানুষ

স্থানীয়রা জানান, ভারী বর্ষণে বান্দরবান সদ‌রের নিম্নাঞ্চলসহ লামা-আলীকদম উপজেলার প্রধান সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে গেছে। বৃষ্টির পানিতে সড়কের পাশের বিভিন্ন নিম্নাঞ্চল ডুবে রয়েছে। আজ সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। সবমিলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াস‌মিন পারভীন তিবরী‌জি ব‌লেন, বি‌ভিন্ন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌দের স্কুল ক‌লেজ প‌রিষ্কার ক‌রে খুলে দেওয়ার নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে শুক‌নো খাবার রাখা র‌য়ে‌ছে।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের