১৫ দিন ধরে ফাঁকা নেই করোনা ইউনিট, চালু হচ্ছে আরও ৫০ শয্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৭:৩২আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:৫২

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় ৩০টি শয্যা ডেডিকেটেড করা হয়েছিলো। তবে শয্যা খালি না থাকায় গত ১৫ দিন ধরে সেখানে নতুন কোনও রোগী ভর্তি করা যাচ্ছে না। তাই এ জেলার করোনা আক্রান্তদের চিকিৎসায় আরও ৫০টি শয্যা চালু করতে নতুন আরেকটি ভবন প্রস্তুত করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার বলেন, ‘করোনা রোগীর সংখ্যা বৃদ্ধ পাওয়ায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের পাশের আরেকটি ভবনে ৫০টি শয্যা তৈরি করা হচ্ছে। যা এক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা করছি।’

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন,  ‘জেলায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এখানে যাতে একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয় সেজন্য আমি স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করছি।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন বলেন, ‘এখানে রোগীর চাপ বেশি। চিকিৎসক সংকটের পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নেই বললেই চলে। দ্রুত সরকারিভাবে চিকিৎসক-নার্সের পাশাপাশি সহায়ক জনবল দরকার।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৪ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। গতকাল (বুধবার) শনাক্ত হয়েছে ২০৫ জন। অভিযোগ আছে, লক্ষ্মীপুরে যে হারে করোনার প্রকোপ বাড়ছে, সে তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেক কম। অনেকে নমুনা দিতে এসে ফেরত যাচ্ছেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে একটি বুথে লোক দিয়ে প্রতিদিন ১২০/১৩০টির বেশি নমুনা নেওয়া সম্ভব না।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ মোহাম্মদ শরীফ উল্লাহ জানান, জনবল কম থাকায় তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। বেশি নমুনা নেওয়া যাচ্ছে না। সদর হাসপাতালে নমুনা সংগ্রহের জন্য তিনটি বুথে তিনজন লোক দিলে এবং ল্যাবে জনবল বৃদ্ধি করলে দৈনিক ৪০০/৫০০ নমুনা সংগ্রহ সম্ভব।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের