করোনায় চট্টগ্রামে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৭৪২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জুলাই ২০২১, ০৯:৪৪আপডেট : ৩১ জুলাই ২০২১, ০৯:৪৪

টানা এক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর চট্টগ্রামে করোনায় মৃত্যু এবং শনাক্ত দুটোই কমেছে। আজ শনিবার (৩১ জুলাই) গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪২ জন। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৮১ হাজার ৯৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬১ হাজার ৫৫৬ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২০ হাজার ৪০৩ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে দুই হাজার ১৩৪টি নমুনা পরীক্ষায় ৭৪২ জন করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩২৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৩০টি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবি ল্যাবে ১৬৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১৬৪ জন এবং চমেক ল্যাবে ২১৫ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ১১২টি অ্যান্টিজেন পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি শেভরন হাসপাতাল ল্যাবে ২১৫টি নমুনা পরীক্ষায় ৮৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১১৭টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী