দোকানপাট খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের

কুমিল্লা প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১৬:৫৬আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৬:৫৬

দোকানপাট খুলে দেওয়াসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা দোকান মালিক সমিতি। রবিবার (০১ আগস্ট) দুপুরে নগরীর একটি মার্কেটে এই সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক। এতে আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যে চার দাবি উত্থাপন করা হয় সেগুলো হলো- ৫ আগস্টের পর সব দোকানপাট খুলে দিতে হবে, দেশের প্রত্যন্ত অঞ্চল তথা হাটবাজারে বুথ খুলে টিকা গ্রহণের ব্যবস্থা করতে হবে, দোকান খোলার পর মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ ও জরিমানা করার অনুমতি দেওয়া যেতে পারে এবং করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে।

আতিক উল্লাহ খোকন বলেন, ‘কুমিল্লায় ২০ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী আছে। প্রতি প্রতিষ্ঠানে লোকবল আছে চার-পাঁচ জন করে। আমরা নিজেরা ঋণ করে তাদের যতটুকু সম্ভব  বেতন দিচ্ছি। পুরো বেতন না পাওয়ায় অনেকে চাকরি ছেড়ে দিয়েছে। দোকানের মালামালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে গ্যাস, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া সব দিতে হচ্ছে। অথচ সরকার সবাইকে প্রণোদনা দিলেও আমাদের দেয়নি। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে হলে একটি নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি প্রণোদনার ব্যবস্থা করতে হবে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা কখনও সরকারের টাকা মেরে খাইনি, খাবোও না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, চকবাজার মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আশ্রাফ, স্টেশন রোড (উত্তর) ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল কাশেম, সাত্তার খান কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুল বকুল, কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্য এনামুল হক চৌধুরী, শাহাদাত খান সুমন ও মোস্তাফিজুর রহমান বিপু।

/এএম/
সম্পর্কিত
শপিং মল বন্ধের নির্দেশনা কতটা মানা হচ্ছে 
কয়টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট
শপিং মল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের